Tuesday, 2 June 2026

9.

 

9. ‘বামনামের উৎপত্তি কী করে হয়েছে সে তথ্য জানবার মত ঐতিহাসিক নিদর্শন বা বিশ্লেষণ পাওয়া যায় না। আবার লোকমুখে প্রচলিতবামনামাকরণেরও কোনও যুক্তি খোঁজে পাওয়া যায় না সম্ভবত অনার্য উপজাতিদের দেওয়া এই নাম হতে পারে। ডিমাছা ভাষায় “বাম “ শব্দের অর্থ –ক্রোড় বা কোলে  তুলে লওয়া । কাছাড় ত্রিপুরিদের শাসনের পর ডিমাসা কাছারিদের অধীনে চলে আসে  ও তারা দীর্ঘদিন কাছাড়ে রাজত্ব করে। তাই বাম নামের উৎপত্তি ডিমাছা  ভাষা থেকে হতে পারে।নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির  ভুগোল  বিভাগের প্রাক্তন  এসোছিয়েট   প্রফেসার     বেকিরপারের   ডক্টর নলিনী কান্ত সিনহা মনে করেন যে " অসমীয়া ব্যবহারিক  অভিধান" মতে  বাম শব্দের অর্থ  উচ্চ ভূমি যা জল দ্বারা সহজে প্লাবিত  হয় না।  এই অর্থটি "বাম" অঞ্চলের ক্ষেত্রে খাপ খায়। ”বাম” অঞ্চলটি তুলনামূলকভাবে উচ্চ ভূমি এবং "বাম" নামের  উৎপত্তি এই অসমীয়া শব্দ থেকেও  হতে পারে।

      সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে কাছাড়ে ত্রিপুরী শাসনের অবসান ঘটে যখন কোচ জেনারেল চিলারয় ত্রিপুরীদের পরাজিত করেন। কোচ রাজারা কিছু কালের জন্য খাসপুর থেকে রাজত্ব করেছিলেন। তারা  “ধেয়ান” নামে পরিচিত ছিল। এখনও উধারবন্দের কাছে একটি অসমীয়া গ্রাম রয়েছে। কাছাড়ের স্থানীয়  শব্দভাণ্ডারে অনেক অসমীয়া বা ধেয়ানি শব্দ স্থান পেয়েছে যেমন বিক্রয়-বেচা, ,অপেক্ষা কর-‘বার চা’ , বৃক্ষ-‘গছ’ , পা-‘ঠেঙ্গ’ , জল-‘পানি’,কচ্ছপ – ‘পানিমাছ।‘ একইভাবে বাম শব্দটিও আসামি ভাষা থেকে আসা  সম্ভব।

গবেষকেরা বাম  নামের উৎপত্তি সম্পর্কে  এই কথাটি পরীক্ষা করতে পারেন। প্রতিবেশী রাজ্য মিজোরামের কোন ভাষা বা, বামের তৎকালীন শাসক ত্রিপুরীদের  ভাষা কোকবোরক, থেকে “বাম” শব্দটি এসেছে কিনা তাও পরীক্ষা করা যেতে পারে।

 বাম' এর উত্তর-পূর্বাঞ্চলে মণিপুর রাজ্যেজিরিবাম' নামক এলাকা রয়েছে । জিরি-বাম এবং বাম এর মধ্যে সামাজিক, সাংস্কৃতিক , ঐতিহাসিক কিংবা রাজনৈতিক কোনও সম্পর্ক রয়েছে কিনা এও এক আলোচনার বিষয় হতে পারে।জিরি-বামের পাশ দিয়ে জিরি নদী প্রবাহিত  হচ্ছে আর দক্ষিণ কাছাড়ের  “বামের” মধ্যে রয়েছে রুকনি নদী যাকে বলা যায়  রুকনি -বাম । ১৮৩২ সনে কাছাড়ী  রাজ্য ব্রিটিশ দখল পর্যন্ত  জিরিবাম কাছাড়ী রাজ্যের একটি অংশ ছিল

  কাব়ো কাব়ো মতে বব়াক নদীব় বামতীব়ে সৰ্ব্বশেষে প্ৰতিষ্ঠিত এলাকাটি বাম নামে পব়িচিত। অনেকে মনে কব়েন বৰ্তমান পানিভব়া ব়ামপ্ৰশাদপুব় গ্ৰামেব় মধ্যেব় সীমা ব়নফাড়ি (Inner line) পর্যন্ত পূৰ্ব্বে মিজোদেব় অধিকাব়ে ছিল পব়ে নানা কাব়ণে মিজোব়া এই স্থান ছেড়ে চলে যায়। পব়ে অমিজো লোকেব়া এখানে বসবাস শুব়ু কব়ে। তাই অমিজো অধ্যুষিত এলাকা বলে তাব় নাম হয় বাইব়াম আব় বাইব়াম থেকে বাম। অৰ্থ অমিজো লোকেব় বাসস্থান। আবাব় কিছু লোকে বলেন ডিমাসা শব্দ বাম ডিগ ডিগ থেকে বাম নামেব় উৎপত্তি। 

তবে এ কথা ঠিক যে বামের পুনর্বাসনের পূর্ব থেকে   এ অঞ্চল“বাম” নামে পরিচিত ছিল।এই বাম অঞ্চল নিয়েই পরে ডেভিডসনাবাদ পরগণা গঠিত হয়