95.বিলুপ্তির পথে বামের কথ্যভাষার কিছু শব্দ-5:জিয়াউদ্দিন চৌধুরী
· ঘস্টানি
-- রগড়ানো
· ঘাইয়াড়ি
– একাদিক ছিদ্র যুক্ত সরু গলাওালা হাঁড়ি
· ঘাউক
– গ্রাহক ,ক্রেতা
· ঘানু
–মাকড়শার জালে আবব্ধ ধুলা ও ধোায়ার ঝুলন্ত ময়লা
· ঘুগ্রামি
– পরোক্ষে থেকে বিষয়কে জটিল করণ কর্ম
· ঘ্যাংটানি
– (ছেলে মেয়াদের )আবদার পুরণের জন্য নাকি সুরে বার বার আবদার করা
· চইর
– বৈঠা; নৌকা পরিচালনার জন্য বাঁশের দীর্ঘ দণ্ড বিশেষ
· চউক
মুজিয়া – নিশ্চিত ভাবে
· চগা
– আজানুলম্বিত ঢিলা জামা- মুসলমানি পোশাক বিশেষ
· চর্কটা
-- ইচড়ে পাকা ; লম্পট
· চলউকা
– চলুন
· চাঙ্গোউঠা
– আত্মম্ভরি হওয়া
· চান্দাইল
– খোলা মেলা
· চা’য়
চা’য় -- ইচ্ছানুসারে
· চিড়ানি
– কোন কাজ অথবা কথা দ্বারা অপরকে ব্যজ্ঞ করা
· চিতপটাং
– হাথ পা মেলে দিয়ে বুক উপরের দিকে দিয়ে সজোরে পতন
· চির্কানি
– আর্থ চিৎকার করা
· চিরি
আগারি – উভয় পাশে সীমানার আল বিশিষ্ট দীর্ঘ ভূখণ্ডের ভাগ অনুযায়ী
· চুগ্লি
গাওয়া – অপবাদ প্রচার
· চু-কারা
-- প্ররোচনাকারি
· চু্ট্টা
-- লম্পট
· চুপ্পুত্তি
– নীরবে অতি
· চুদুর
বুদুর – ছল ছুতা করা;টাল্ বাহানা
· চেতানি
– উত্তেজিত করা
· চেপচেপা
– স্যাঁত স্যাঁতে
· চেপাকুপা
– এবড়ো থেবড়ো
· চেমা
গাই – কাজকর্মে শ্লত গতি
· ছইতে
মরা – সামান্য স্পর্শতেই প্রানান্ত হয়
· ছওয়া
দেওয়া – সংক্ষিপ্ত দর্শন
· ছলাদড়ি
– লাভে ি মূলে
· ছাকারাখা
– আবছা আবছা
· ছাড়া
কাড়া -- অকপটে
· ছেতানি
– ত্যক্ত করা
· ছেঙ্গাউড়া
– সামান্যতেই প্রতিক্রিয়া সৃষ্টি হয় এমন
· ছান্দাইয়া
– সর্বসমক্ষে বের করে
· ছানাবানা
– ক্রমানুসার বিঘ্নিত হওয়া
· ছিকা
– দ্রব্যাদি ঝুলিয়ে রাখার জন্য রশিদ্বারা তৈরি ঝুলনা
· ছুচা/ছুচরা
– প্রবঞ্চক, বেহায়া