Friday, 4 September 2026

62:বৈচিত্রময়ী বামঃএক স্মৃতিচারণ -নিশি কান্ত লস্কব়-18

 মুসলমানদের প্রধান উৎসব  ঈদ। জনবসতির  পর থেকেই  বামে ঈদ পালিত হয়ে আসছে । ইসলাম ধর্মাবলম্বী  লোকেরা রমজান মাসে রোজা রাখেন  পুরা মাস আর রমজান মাসের শেষে  ঈদ উদযাপিত হয় ,তবে এটা নির্ভর করে চন্দ্র দর্শনের উপর ,চন্দ্র  দর্শনের  পর পর্ব শুরু হয় ।ভোরবেলা সুন্দর সুন্দর পোষাক পরে লোকেরা  ঈদাগাহ বা অন্য কোন খোলা জায়গায় নামাজ পড়তে যান ।নামাজের পরে  ঈদের শুভেচ্ছা ’ ঈদ মোবারক’ বিনিময় হয়।ধন,খাদ্য প্রভৃতি দরিদ্রের মধ্যে দান ,খাওয়া -দাওয়া, আত্মীয় – স্বজনের  বাড়ীতে যাওয়া প্রভৃতির মধ্য দিয়ে  মহা আনন্দে উদযাপিত হয় পবিত্র ঈদ ।  উৎসর্গের উৎসব বক্রী ঈদও উৎসাহ ও উদ্দীপনার সহিত পালিত হয় ।ঐ দিন নামাজ পড়া , পশু উৎসর্গ  ঈদের শুভেচ্ছা আদান প্রদানের  মধ্য দিয়ে উৎসাহ ও উদ্দীপনার সহিত পালিত হয় বক্রী  ঈদ ।

শুধু ঈদ   ই নয়।আমাদের বামে  মিলাদ শরীফ  ও পালিত হয় । হজরত মহাম্মদের জন্ম দিনকে ঈদ- ই -মিলাদ -উন -নবী   হিসাবে পালন করা হয় । মসজিদ ও কোন কোন বাড়ীতে ইহা আয়োজন করা হয় । নামাজ ,পবিত্র কোরান পাঠ , হজরত মহাম্মদের  জীবনাদর্শ আলোচনা ,দরিদ্র ও দুঃখীদের মধ্যে দান প্রদান ,শোভাযাত্রা ,খাদ্য বিতরণের  মধ্য দিয়ে এই ঈদ- ই -মিলাদ -উন -নবী   পালিত হয় ।  আগে মোলভী আব্দুল রজ্জাক চৌধুরী মহাশয়ের  পরিচালনায় ধলাই মসজিদে ও মিলাদ শরীফ পালিত হত ।

………………………………………………………………………………………

No comments:

Post a Comment