Saturday, 5 September 2026

63: বৈচিত্রময়ী বামঃএক স্মৃতিচারণ-19 নিশি কান্ত লস্কব়।

 ফাল্গুন মাসের পূর্ণিমায় হিন্দুরা দোল পূর্ণিমা পালন করেন । দোল এক রং এর উৎসব ,ইহাকে হোলী উৎসব ও বলা হয় । এই উৎসবে আখড়াতে     রাধা কৃষ্ণকে রং দেওয়া ,কীর্তন ,একে অপরকে রং লাগানো ,পিচকারী দিয়ে রং ছড়ানো হয় ,লোক দলে দলে গ্রামে পাড়া প্রতিবেশীদের  সাথে রং খেলে।দোল এক প্রেম ও প্রীতির উৎসব ।

ফাল্গুন মাসের  কৃষ্ণা চতুর্দশীতে মহা শিব রাত্রি পালন করা  হয়।ভক্তরা ভোরে স্নান করে বিশুদ্ধ বস্ত্র  পরিধান করে দুধ ,বেলপাতা ,জল ,ধূপ দীপ ,ফল ফুল  দিয়ে মন্দিরে  গিয়ে ভগবান শিবকে স্নান করান ও পুজা দেন  । সারাদিন স্নান ,পূজা ,ভজন চলতে থাকে ।শিব্ রাত্রিতে বামের  মহাদেবপুর গ্রামে  হরগৌরী আশ্রমে মহা ধুম ধামে  শিব রাত্রি  পালিত হয় ।এখনকার মত  পূর্বেও বামের লোকেরা ভুবন পাহাড়ে ভুবন তীর্থে শিব পার্বতীর  দর্শন লাভের জন্য যেত  । তখন রাস্থাঘাট ছিলনা । লোকেরা চিড়া , গুড় ,  চাল, আলু , প্রভৃতি সঙ্গে  শিবরাত্রির আগের দিন  রওয়ানা হত । আমড়াঘাট , গঙ্গা নগর প্রভৃতি গ্রামে রাত্রি যাপন করতেন । গ্রামবাসীরা এই সব যাত্রীদের জন্য থাকার ব্যবস্থা করে দিতেন । পরের দিন ভোরে তারা  ভুবনের  উদ্দেশ্যে রওয়ানা হত । অনেক  জনে বৃক্ষ , লতা ,পাথরের  সাহায্যে  রাস্থার     ৯ মাইল উঠনি উঠতেন আর মাতা পার্বতী আর বাবা ভোলানাথের দর্শন লাভ করতো ।

…………………………………………………………………………

No comments:

Post a Comment