94.বিলুপ্তির পথে বামের কথ্যভাষার কিছু শব্দ-4:
জিয়াউদ্দিন চৌধুরী
· কইচ্লায়
-- বলেছিলে
· কইন্
-- বলুন
· কউকা
-- বলুন
· কট্টা
-বাটি;পেয়ালা
· কদ্রানি
–তোষামোদ করা
· কর্গুইনতে
-- কে কে কোন ব্যক্তিগণ
· কাউক্নি
–স্ত্রী মহিষ
· কানো
– কোথায়
· কিতা
লাগি – কিসের জন্য
· কিগুরে
– কাকে ; কে রে
· কিতা
লাগি – কিসের জন্য
· কুটি
কুটি – ছোট ছোট
· কুদানি
– ধমক দেওয়া
· কুন্তাইয়া
-- কোনদিকে
· কুন্তা
-- কোনকিছু
· কুকাই
কুকাই – কাৎরাতে কাৎরাতত্রাতে
· কুটি
কুটি – ছোট ছোট
· কুদানি
– ধমক দেওয়া
· কুন্তাইয়া
– কোনদিকে
· কুন্তা
– কোন কিছু
· কোবায়
– কোথায়
· খাঁউকা
– আহার করুন
· খাক্রা খাক্রি – কাড়া কাড়ি
· খাব্লা
– হাথের থাবায় এক সঙ্গে যতটুকু ধরা যায় তা
· খাম্রা
খাম্রি – পরস্পর কাড়া কাড়ি
· খিয়াইত
– বিদ্রূপাত্মক নাম
· খুন্টা
মারা –চিমটি কাটা
· খেজ্মত
– পরিচর্যা
· খেরর
ফেইন – খাড়া করা বাঁশ আশ্রয় করে স্থুপীকৃত খড়পুঞ্জ
· খেন্নাদৌড়
– নৌকা প্রতিযোগিতা
· গইড়
খাওয়া – লুটাপুটি খওয়াক
· গচর
মচর – অকারণে সময় নষ্ট করা
· গ’চো
ম’চৌ – গড়িমসি
· গতাগতি
– দৈহিক মাখামাখি
· গট্গটানি
– কোন বিষয়ের সুত্র ধরে স্ত্রীলো্কের রুষ্ট বকুনি
· গত্তি
– গ্রন্থি বন্ধন
· গপর্মই
– গল্পকুশল রমণী
· গপুআ
– অতিরঞ্জিত কথায় ভুলাতে পারে যে
· গরদিস
– কষ্ট ;অসুবিধা
· গলা
আকি দেওয়া – গলা খাকারি দেওয়া
· গল্লা
ঘুরানি – প্রাধান্য দেখানো
· গস্মস্
-- এই সেই করে সময় যাওয়ানো
· গাইড়ো
হামানি – কথায় আমল দেওয়া
· গাইয়া
কদু – পানি লাউ
· গাউগ্রি
– মাটির কলসী
· গাড়িয়ামি
-- আলস্য
· গা্’টা
– অস্থায়ী দরজা
· গাট্টা
– দেহাবয়বে বড়
· গান্দা
মাত – অশ্লীল অভদ্র কথা
· গিরতাইন
-- গৃহিনী
· গিরি
খারা -- হতভাগা
· গুড়্গুড়ি
– দীর্ঘ নলযুক্ত তামার বা পিতলের হুঁকা
· গুপি
ঘর – দরজা জানালা বিহীন অন্ধকারময় কুটীর
· গুলইল
– গুল করে তৈরি মাটির গুল্টি
· গেজানি
–আড্ডায় বসে অনাবশ্যক আলোচনাচনাগেল,
· গেল্গি
– চলে গেল
No comments:
Post a Comment