· থইছি
-- রেখেছি
· থাউয়া
-- বিস্বাদ
· থুবানি
--কুড়ানো
· থেকানি
– সজোরে মাটিতে বার বার ফেলা
· থেতলা
– পাজি; অবাধ্য
· থেন্থেনা
– পচে গিয়ে গলো গলো অবস্থা
· দড়ো
-- শক্ত
· দমনগদ
– তৎক্ষণাৎ
· দলামচা
– জড়ো করা পুটাবৎ পিণ্ড
· দাড়াদিশা
– পথ নির্দেশ
· দালিদ্দরি
– গরিবের স্বভাব
· দিত,রা
– দিতেছেন
· দুইদরকল
– দুদিক থেকে সুবিধা উপভোগের সুযোগ
· দু’ম্বইল
-- ধুমসা
· দেপ্তা
-- দেবতা
· দুশা
-- দোষারোপ
· ধড়া
– অঘন বুবনযুক্ত সল্প পরিসর পরিধান বস্ত্র
· ধনিয়া
– ধনবান
· ধলা
-- সাদা
· ধাইর্কা
– ক্রমে নীচু হয়ে গেছে এমন যায়গা
· ধুইল
-- ধূলা
· ধুমইস
– মেদবহুল মোটা
· ধুমধাড়েংগা
– উৎসবের তোড়জোড় সহ আয়োজন
· ধেমসা
-- বৃহৎবপু বেখাপ্পা গথনের মোটা লোক
· নইচি
-- নত হয়েছি
· নওয়াদাইয়া
– নতুনভাবে বসত বাড়ি নিয়ে আগত জন
· নকুল
– কৃষক গৃহস্থ কর্মরত সময় যে সামান্য খাবার
খায়
· নজর
লাগা – কূপ দৃষ্টিতে পড়া
· নটামি
-- বেহায়াপনা
· নন্হড়ি
– ননদ- শাশুড়ি
· নাক্টা -- লম্বা নাকযুক্ত ব্যক্তি
· নাকুয়ানি
– নাকি সুরে কথা বলা
· নাটকিলা
– চুখের পাতায় ফুস্কুড়ি
· নালে
পাতারে – এলোপাথাড়ি
· নাহুমার
– গোয়ার ; একরোখা
· নিঅড়া
– উপকার প্রাপ্ত হয়ে বিবেকের বন্ধনে আবদ্ধ
· নিগ্রা উনি – আবর্জনাময় নোংরা স্থান
· নিট্কানি
-- নির্লজ্জ ভাবে হাসা
· নিমরা
– যে কম কথা বলে
· নিয়ড়া
-- সাহাজ্য গ্রহণ করে কৃতজ্ঞতা পাশে আবব্ধ হওয়া
· নিল্লা
– মিশ্রনবিহীন আমিষ
· নুন
-- লবণ
· নেউকা
-- নিন
· নেতি
– পাটের ছোট দড়ি
· নেনা
-- খোকা
· পগা
-- আহাম্মক
· পচামি
--- নোংরামি্ভ
· পাউরি
লাওয়া- ভুলে যাওয়া
· পাইল
দেওয়া -- হাতপাখায় বাতাস করা
· পাখলানি
– ঝুড়িতে ফেলে ঝাকড়া দিয়ে ধোয়া
· পাচ,নি
– কোন কিছু করার আদেশ
· পাতলা
পাড়া দেওয়া – খর ধাপে সরে পড়া
· পাতাইর
– প্রস্থের দিক
· পাতালর
বালি গণা – গভীর নিরীক্ষণ করা
· পাদু়ম্
পাদু্ম্ -- ভয়ে সন্ত্রস্থ
· পানি
খরচ করা – শৌচ কর্ম করা
· পানিত্
পড়া – আসহায় হয়ে পড়া
· পানি
মরা – নিস্তেজ ; নিষ্প্রাণ
· পানে
দেওয়া – টাকার বা ধানের বিনিময়ে গরু মহিষ ভাড়া দেওয়া
· পাস্রা
পাস্রি – হুড়াহুড়ি ; কুস্তাকুস্তি; মারামারি
· পিকদানি
– পিক ফেলবার পাত্র
· পিচলি
– জঙঘার সম্মুখভাগ
· পিচপিচা
, পিনপিনি – গুড়িগুড়ি ; অল্প অল্প বৃষ্টি
· পিন্দাউরি
– গহনা ,সোনা রূপার অলঙ্কার
· পিয়াচ
– পিপাসা
· পুটকি
পাতলা – হালকা স্বভাব
· পেটে
পেটে -- মনে মনে
· পেটলামা
–উদরাময়
· পেন্নাত্
--ক্ষিপ্র গতিতে চলার শব্দ
· পে’রাই
– গড়িমসি ;অকারণ বিলম্ব প্রিয়তা
· পেরপের
করা – বিরক্তিকর লাগাতার আলাপ
No comments:
Post a Comment