Wednesday, 14 October 2026

93.বিলুপ্তির পথে বামের কথ্যভাষার কিছু শব্দ -3: জিয়াউদ্দিন চৌধুরী

·      

·     উ’আ – শ্বাস

·     উ’আটা – বাজারের নির্দিষ্ট দিন ছাড়া অন্য দিন

·     উ’আনি – খোসা ইত্যদি বাতাস দিয়ে আলাদা করা

·     উ’আমা -- শখ

·     উ’ক্‌কা – হুঁকা

 

·     উগারতল – ভাড়ের নীচ

·     উট্‌কেট -- সংশয়য়

·     উদ্‌রানি – নাজানার ভান করে জানবার আগ্রহ প্রকাশ

·     উ’দ্‌রা – বাকী;

·     উ’ন্‌দা – মস্তক অবনত

·     উন্‌দাল কুড়িয়া – ঘরকুনো; গৃহ বিলাসী

·     উন্‌দাধুন্‌দা – অবিরাম; ক্ষিপ্রতাসহ একের পর এক

·     উপইত্‌  -- উপুড়

·     উপরতক্‌কা – দায় ছাড়া বা পরিশ্রম ছাড়া

·     উপ্‌রিদোষ – প্রেতাত্মাদির প্রভাব

·     উবা – খাড়া

·     উ্‌বা – খাড়া  হও

·     উমস্‌তুইল -- হুলস্থুল

·     উর্‌ -- কোল

·     উ’রা – বাঁশ বেত দিয়ে অস্থায়ী ছোট ঘর

·     উ’লা – পুরুষ বিড়াল

·     উশ্‌টা -- হোঁচট

·     উশ্‌টা খারা – অপমানিত জন

·     উ্স্‌কা – হঠাৎ সজোরে টান মারা

·     ঊজইত্‌ -- যুক্তিতর্ক না শুনে আনাড়িপনা

·     ঊযাচিয়া – অনাহুতভাবে নিজে থেকে এগিয়ে এসে

·     ঊতানি – ফুসলানো

·     ঊপ্‌তামি -- আনাড়িপনা

·     এইন্‌ -- এই জন

·     এইন্‌ তাইন্‌ -- ইনিরা

·      এউক্রিয়া– এক রুখা;স্বাভিমানি তরুণ

·     এক্‌ কাত্‌রা – এক ফোঁটা

·     এক জরা  -- সামান্য পরিমাণ

·     একতাইয়া –একরোখা

·     একপাকির – এক ধরনে

·     একলরি – ছিপছিপে;মাঝারি গড়ন

·     একিন -- বিশ্বাস

·     এগ্‌গুতা -- একটামাত্র

·     এগ্‌গে -- একটায়

·     এ্যাজান – হেলান

·     এটর গুলি পেটর গুলি – সম্পর্কের সম্পর্ক সমেত

·     এ্যাড়া -- মাংস

·     এ্যারে বা – এই যে দেখছ

·     এ্যালা -- অবহেলা

·     ওইচে -- হয়েছে

·     ওকান – ঐ খানা



No comments:

Post a Comment