Saturday, 17 October 2026

 95.বিলুপ্তির পথে বামের কথ্যভাষার কিছু শব্দ-5:জিয়াউদ্দিন চৌধুরী

 

·     ঘস্‌টানি -- রগড়ানো

·     ঘাইয়াড়ি – একাদিক ছিদ্র যুক্ত সরু গলাওালা হাঁড়ি

·     ঘাউক – গ্রাহক ,ক্রেতা

·     ঘানু –মাকড়শার জালে আবব্ধ ধুলা ও ধোায়ার ঝুলন্ত ময়লা

·     ঘুগ্‌রামি – পরোক্ষে থেকে বিষয়কে জটিল করণ কর্ম

·     ঘ্যাংটানি – (ছেলে মেয়াদের )আবদার পুরণের জন্য নাকি সুরে বার বার আবদার করা

·     চইর – বৈঠা; নৌকা পরিচালনার জন্য বাঁশের দীর্ঘ দণ্ড বিশেষ

·     চউক মুজিয়া – নিশ্চিত ভাবে

·     চগা – আজানুলম্বিত ঢিলা জামা- মুসলমানি পোশাক বিশেষ

·     চর্‌কটা --  ইচড়ে পাকা ; লম্পট

·     চলউকা – চলুন

·     চাঙ্গোউঠা –  আত্মম্ভরি হওয়া

·     চান্‌দাইল – খোলা মেলা

·     চা’য় চা’য় -- ইচ্ছানুসারে

·     চিড়ানি – কোন কাজ অথবা কথা  দ্বারা অপরকে ব্যজ্ঞ করা

·     চিতপটাং – হাথ পা মেলে দিয়ে বুক উপরের দিকে দিয়ে সজোরে পতন

·     চির্‌কানি – আর্থ চিৎকার করা

·     চিরি আগারি – উভয় পাশে সীমানার আল বিশিষ্ট দীর্ঘ ভূখণ্ডের ভাগ অনুযায়ী

·     চুগ্‌লি গাওয়া – অপবাদ প্রচার

·     চু-কারা -- প্ররোচনাকারি

·     চু্‌ট্‌টা -- লম্পট

·     চুপ্‌পুত্তি – নীরবে অতি

·     চুদুর বুদুর – ছল ছুতা করা;টাল্ বাহানা

·     চেতানি – উত্তেজিত করা

·     চেপচেপা – স্যাঁত স্যাঁতে      

·     চেপাকুপা – এবড়ো থেবড়ো

·     চেমা গাই – কাজকর্মে শ্লত গতি

·     ছইতে মরা – সামান্য স্পর্শতেই প্রানান্ত হয়

·     ছওয়া দেওয়া – সংক্ষিপ্ত দর্শন

·     ছলাদড়ি – লাভে ি মূলে

·     ছাকারাখা – আবছা আবছা

·     ছাড়া কাড়া -- অকপটে

·     ছেতানি – ত্যক্ত করা

·     ছেঙ্গাউড়া – সামান্যতেই প্রতিক্রিয়া সৃষ্টি হয় এমন

·     ছান্দাইয়া – সর্বসমক্ষে বের করে

·     ছানাবানা – ক্রমানুসার বিঘ্নিত হওয়া

·     ছিকা – দ্রব্যাদি ঝুলিয়ে  রাখার জন্য   রশিদ্বারা তৈরি ঝুলনা

·     ছুচা/ছুচরা – প্রবঞ্চক, বেহায়া

………………………………………………………………..

No comments:

Post a Comment