Thursday, 22 October 2026

100.বিলুপ্তির পথে বামের কথ্যভাষার কিছু শব্দ-10: জিয়াউদ্দিন চৌধুরী


·     ভকর্‌ ভকর্‌ -- বক বক

·     ভক্‌রা মাত – বাজে কথা

·     ভগ্‌চগ্‌ -- টালবাহানা

·     ভজগট -- ঝামেলা

·     ভদাই -- নির্বোধ

·     ভাউলাড়া – হৈ হুল্লুড়

·     ভাসুণ্ডা -- ছন্নছাড়া

·     ভিজাকাথা – শিতিল স্বভাব

·     ভুঞ্জানি – তেল ইত্যদি তরল পদার্থ মাথায় লাগানো

·     ভেকা লাগা – হতবাক হয়ে চাওয়া

·     ভেমতালা লাগা -- হতভম্ব

·     মইজী – মাসী মহাশয়া

·     মজাইল – বেশি পেকে গেছে এমন

·     ম’দুর – গুড়

·     ম’নহড়ি – মাসি শাশুড়ী

·     মরজাঙ্গি – মৃতবৎ অচেতন 

·     মরমরা – বেশি শুকিয়ে গিয়ে মর মর করে যে

·     মরুয়া – অস্তিপঞ্জর সার

·     মাই – মাতা

·     মাইর – মারামারি

·     মাউগ -- পত্নী

·     মাড়্‌ইল আ’ড় -- মেরুদণ্ড

·     মাতানি – পায়ে হাথ দিয়ে গুরুজনের আশীর্বাদ বাক্য লাভ করা

·     মাধাই -- চেষ্টা

·     মির্‌মিরাইয়া চাওয়া – চুখ পিট পিট করে দেখা

·     মুকইর দেওয়া – উকি দিয়ে দেখা

·     মুড়া হুরনির্‌ বাডি – ক্ষয়ে যাওয়া ঝাঁটার পিটুনি

·     মুতা – প্রস্রাব করা

·     মুরামুরি – গড়িমসি

·     মু’ল্‌কা --  ধানের চাল কুলাতে ঝাড়ার সময়  ধান মেশানো যে চাল আলাদা হয়ে যায় তা

·     মেটি টিলা – অনুচ্চ ছোট  টিলা

·     যংযংগা -- ঝাঝরা

·     যার্‌যারি – যে যার নিজে নিজে

·     যুংরা – দৈহিক অসুবিধার দরুন  ঝিমানো ভাব

·     যেগু -- যেটা

·     রাইতে বিয়ালে – সময়ে অসময়ে

·     রাজর আগে – সকলের আগে ভাগে

·     রিআইল দেওয়া – সমবেত ভাবে এক  সঙ্গে     চিৎকার করা

·     রেজিল – কৃপণ ও স্বার্থপর

·     লচ্‌কা লচ্‌কি – ঝুলে লাফালাফি

·     লড়খড়া – ঢিলা

·     লদানি পদানি – তোষামোদ করা

·     লপকি – লাফ

·     ল’লি – দোলনা

·     লাই – জলকেলি

·     লাকাইর – সারি ;লাইন

·     লিক লিকা – গায়ে সরু ও লম্বা এবং নরম

·     লুডুত্‌ ভুড়ুত, -- নড়বড়ে

·     লেউড়া –- গায়ে পরা  কাপড় মাটি  ছেচ্‌ড়ে যাওয়া

·     লেংলেংকরা – প্রগল্‌ভতার স্বাভাব

·     লেপ্টাগালি দেওয়া – মাটিতে  পা ছড়িয়ে পাছা গেড়ে বসা

·     লের্‌খেচা – শীর্ণ

…………………………………………………………………..

No comments:

Post a Comment