Wednesday, 14 October 2026

92.বিলুপ্তির পথে বামের কথ্যভাষার কিছু শব্দ-2: জিয়াউদ্দিন চৌধুরী

 গুনিজনেরা বলেন  “মাতৃভাষা  মাতার দুধের সমান” ।এই বিশ্বাস বা অনুভূতিটুকু অনেকেরই আছে ।কিন্তু প্রচলিত  ভাষাগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করাও  প্রায় দুঃসাধ্য হয়ে দাড়িয়েছে । তবুও ভাষার এই সংকটজনক পরিস্থিতিতেই  ঐতিহ্যকে ধরে রাখার ভরসা নিয়ে  বামে বসবাসকারী বাঙ্গালীদের মধ্যে  যে ভাসার প্রচলন গ্রামাঞ্চলের সাধারণ জীবনে এখনও কোনোও  রকম বেঁচে আছে কিন্তু আসন্ন বিলুপ্তির পথে ,তার কিছু শব্দ বাংলা অর্থ সহ নীচে তুলে ধরার চেষ্টা করা গেল।

·     অইবো – হবে

·     অউক্‌ – হোক;হতে থাকুক

·     অউত্‌ত – এই মাত্র,এই যে

·     অউনু – এই যে

·     অক্‌নাইন – এগুলো ;এই দ্রব্য গুলি

·     অগুইন – এ গুলি ,এ জিনিস গুলো

·     অগুতা – কেবল একটা

·     অগুরে – এটাকে

·     অতাবায় – এদিকে ,এতদঞ্চলে

·     অতখান – এত পরিমাণ

·     অতার লাগি – এজন্য

·     অততা – এত বেশি

·     অতবিল – এত ক্ষণ

·     অতানি – এই সমস্থ নাকি ?

·     অন তনে --- এখান থেকে

·     অপ্‌তপ্‌ -- রোগ গ্রস্থের মুমূর্ষু অবস্থা

·     অবায়দি – এদিক দিয়ে

·     অলা – এ রকম

·     আইঅও – চলে এস

·     আইচ্‌ তাইচ্‌ --  উদ্বেগে অশান্তি

·     আইছইন্‌ -- এসেছেন

·     আইত্‌রা – আসছেন

·     আইদা – বঁটিদা

·     আইবো – আসবে

·     আ’উয়ামেলা – ভে করে কাঁদা

·     আউকাল – আজুহাত বের করে গোলযোগ

·     আউটা –বাঁশের তরজা দ্বারা নিহছিদ্র নিশ্ছিদ্র বুননযুক্ত বেড়া

·     আউল জাউল – ওলট পালট

·     আওচাইন –আস ত

·     আ’ওলাত -- ধার

·     আক্‌তা পিক্‌তা  -- আচমকা

·     আকাটামি – অশালীন বাক্যালাপ

·     আখাস্টা – লুলুপ-লুব্ধ

·     আগ্‌তিলা – সময়ের পূর্বে

·     আগ্‌লচ্‌ -- ধরা ছোঁয়া থেকে দুরে

·     আগুটালি – আনাড়ি পনা

·     আছনি পাচনি – খুটি নাটি কাজের ফরমায়েশ

·     আজ্‌দা -- প্রকান্ড

·     আজিজি মিনতি – আনুনয় বিনয়

·     আটাই পিটাই --  সংযত পরিসরে

·     আ’তাল -- গোশালুশালা

·     আদ্‌কানি – অর্ধ অংশের খণ্ড বিশেষ

·     আদালি – নদীতীরের ঢালু পাড়

·     আন্‌গাড়ুয়া – রুচিকটু আচরণকারী

·     আনো্টি – উৎপাত;দুরন্তপনা

·     আনদু ফানদু – না জেনে না বুঝে

·     আনালে বিনালে – অনাদরে অবহেলায়

·     আপর্‌কে -- আড়ালে

·     ই আড়া – এ বছর

·     ইক্‌ছা – এ গাছা,এ খানা

·     ইকনাইন – এ গুলু

·     ইগু – এটা

·     ইগুইন্‌তা  -- এ সমস্তগুলো

·     ইগু হিগু – এজন সেজন

·     ইতা কিতা – এ সব কি ?

·     ইরাইদ – সম্বরণ করা

·     ইলা -- এরকম

·     ঈংসা -- বিদ্বেষ

·     ঈলানি -- নড়ানো

 

 

No comments:

Post a Comment