Sunday, 24 May 2026
2.বামের ভূপ্রকৃতি ও প্রাকৃতিক বিবরণ
প্রাকৃতিক সৌন্দর্যে সুশোভিত রুকনি উপত্যকাই মূলত দক্ষিন কাছাড়ের বাম অঞ্চল। রুকনি নদীর দুই তীর জোড়ে এর বিস্তার। আইজল থেকে ২২ কিলোমিটার উত্তরে অবস্থিত কলাসিব জেলার নিসাপুই থেকে উৎপন্ন সেরলুই নদী আসামের বিষ্ণুপুর ফরেস্ট ভিলেজ এবং মিজোরামের বাঘা বাজারের মধ্যে স্থানাঙ্ক ২৪.৬০৯১৪ উ এবং ৯২.৮৪৮২০পূ এ বামে প্রবেশ করেছে এবং সেখানে এটি রুকনি নদী নাম ধারণ করে বামের মধ্য দিয়ে উত্তর দিকে প্রবাহিত হয়েছে এবং বামকে দুই ভাগে বিভক্ত করেছে । তার পর রুকনি নদী অববাহিকার অপ্রশস্থ উত্তর দিকে ক্রমে ঢালু রুকনি উপত্যকা ভূমির ১৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর রামপ্রসাদপুরে বাম ছেড়ে গেছে। রুকনি নদী বাম ছেড়ে সুন্দরী প্রথম খণ্ডে সোনাই নদীর সাথে মিলিত হয়েছে। বামের ছোট বড় ঘটনা আব় সুখ দুখেব় সাক্ষী এই রুকনি নদী। রুকনি নদী বামের নীল নদী । রুকনি নদী এবং এর উপনদী, নালা ও খালের জালিকা বাম অঞ্চলের পার্বত্য ভূখণ্ডের স্থানীয় বৃষ্টির জল প্রবাহ বহন করে। রুকনি একটি বৃষ্টিনির্ভর নদী।
.
বামের ১৮ কিলোমিটার পথ অতিক্রমকালে রুকনি নদীর পূর্ব এবং পশ্চিম তীরে অনেক উপনদী এসে মিশেছে।
রুকনি নদীর পূর্ব তীরের উপনদীসমূহ:
পুনিখাল:
পুনিখাল বামের দক্ষিণে হাদামা থেকে উৎপন্ন হয়ে উত্তরদিকে প্রবাহিত হয়। এটি জামালপুর, বিষ্ণুপুর, গজালঘাট, মহাদেবপুর, মালুগ্রাম, সুকতলা অতিক্রম করে বাম এলাকা ছেড়ে পুনিরমুখ গ্রামে রুকনি নদীতে মিলিত হয়। পুনির হাওর ফরেস্ট ভিলেজ থেকে একটি উপনদী উৎপন্ন হয়ে পুনিখাল পুঞ্জিতে পুনিখালে এসে মিশেছে।
সিঙ্গরখাল:
এই উপনদীটির উৎপত্তি গামালপুরে, পুনিখালের উৎপত্তিস্থলের কাছাকাছি। এটি উত্তর-পশ্চিম দিকে প্রবাহিত হয়ে জামালপুর, নারায়ণপুর, এবং শ্যামাচরণপুরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত খাসপুরে ২২৪ নং খাসপুর এল পি স্কুলের সন্নিকটে রুকনি নদীতে মিশে যায়। সিঙ্গরখালের তিনটি শাখা রয়েছে:
• উধখাল: বিদ্যারতনপুর বাজার মসজিদের কাছে উৎপন্ন হয়ে শ্যামাচরণপুরে সিঙ্গরখালের সাথে মিলিত হয়।
• ধর্মখাল: সরানগর থেকে উৎপন্ন হয়ে জামালপুরে সিঙ্গরখালের সাথে মিশে যায়।
• বাসখাল: মোহনপুর থেকে উৎপন্ন হয়ে জামালপুরে সিঙ্গরখালের সাথে মিলিত হয়।
নাপিতখাল: নাপিতখালের উৎপত্তি হয় শ্যামচরণপুরের নিকট অবস্থিত জাপিরবন্দে এবং এটি রাজঘাট দ্বিতীয় খণ্ডের বিপরীতে রাজগোবিন্দপুরে রুকনী নদীর সাথে মিলিত হয়।
শেওড়ারতল নালা: এটি তিন ঘরি গ্রামের আনুয়া হতে উৎপন্ন হয় এবং শেওড়ারতল হয়ে আরাধনপুর গ্রামের উত্তরের অংশে গিয়ে রুকনিতে পড়েছে।
ফেউখাল: এটি শেওড়ারতল গ্রামের দক্ষিণের পাহাড় থেকে উৎপন্ন হয়ে পানছড়ার উত্তরের দিকে রুকনি নদীর সাথে মিলিত হয়েছে ।
পানছড়া:বান্দরখাল থেকে উৎপন্ন পানছড়া হাদাম্বা , ধলাখাল ফরেস্ট ভিলেজ (FV), কালরহাওয়র ফরেস্ট ভিলেজ( FV)-এর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেওড়ারতল ফরেস্ট ভিলেজের দক্ষিণ প্রান্তে, বাগেওয়ালার বিপরীতে রুকনি নদীতে পড়েছে।
এটির পাছটি উপনদী রয়েছে:
• পায়োখাল:নতছড়া ফরেস্ট ভিলেজ থেকে উৎপন্ন।
• কালাখাল: বর্মণনগরে (সরানগর/বরানগরের নিকট) উৎপন্ন হয় এবং নতছড়া ফরেস্ট ভিলেজে পানছড়ার সাথে মিলিত হয়।
• ক্যাম্প নালা: ধলাইখাই ফরেস্ট ভিলেজ থেকে উৎপন্ন হয় এবং নতছড়ায় পানছড়ার সাথে মিলিত হয়। ধলাখাল ক্যাম্প নালার একটি শাখা, যা ধলাইখাল ফরেস্ট ভিলেজ থেকে উৎপন্ন হয়ে ক্যাম্প নালার সাথে মেশে।
• তাংকুয়াং: জামিরখাল ফরেস্ট ভিলেজে শুরু হয় এবং ধলাইখাল ফরেস্ট ভিলেজে পান ছড়ার সাথে মিশে যায়।.
• মুয়োলাওয়াং: সুপারি খাল ফরেস্ট ভিলেজ থেকে উৎপন্ন হয় এবং পানছড়া ফরেস্ট ভিলেজে ‘সুয়াংলওন লুই’ নামে পান ছড়ার সাথে মেশে।
বিরেশনগর খাল: বিরেশনগর গ্রাম থেকে উৎপন্ন হয়ে এটি তুলারতল এমই স্কুলের কাছে রুকনি নদীতে গিয়ে পড়ে।
নতছড়া: কার্যত নতছড়া হলো বাম ও মিজোরামের প্রাকৃতিক সীমানা।এটি দক্ষিণ বামে মিজুরাম থেকে রুকনী নদী ও সোনাই নদীর প্রবেশপথের মধ্য ভাগে বাম ও মিজোরামের সীমান্ত ধরে বিভিন্ন নামে প্রবাহিত হয়। এটি প্রথমে সোনাই নদী থেকে বাগখাল নামে, তারপর তুইশেহ লুই, লুংজাওন লুই এবং অবশেষে নতছড়া নামে প্রবাহিত হয়ে ভাগা বাজার-সাইফাই রোড অতিক্রম করে তুলারতল গ্রামের দক্ষিণ প্রান্তে রুকনি নদীতে পড়ে।
এটির পাঁচটি উপনদী রয়েছে, যেগুলি বাম থেকে প্রবাহিত হয়:
• একটি নামহীন স্রোত, যা ধলাইখাই থেকে উৎপন্ন হয়ে ভাগা বাজার-সাইফাই রোডের পশ্চিমে নতছড়ারসাথে রুকনি নদীর কাছে মিলিত হয়।
• বালিখাল, যা ধলাইখাল ফরেস্ট ভিলেজ থেকে উৎপন্ন হয়ে ভাগা বাজার-সাইফাই রোড অতিক্রম করে এবং নতছড়ার সাথে ভাগা বাজার-সাইফাই রোডের সামান্য পশ্চিমে মিলিত হয়।
• চৈলতাখাল, যা ধলাইখাল ফরেস্ট ভিলেজ থেকে উৎপন্ন হয়ে ভাগা বাজার-সাইফাই রোড অতিক্রম করে এবং কিছুটা পশ্চিমে রুকনি নদীতে পড়ে।
• একটি নামহীন উপনদী, যা গারুলতালেকথ ফরেস্ট ভিলেজ থেকে উৎপন্ন হয়ে নতছড়ার সাথে মিলিত হয়।
• প্লালথ্লেং লুই, যা গারুলতালেকথ ফরেস্ট ভিলেজ থেকে উৎপন্ন হয়ে নতছড়ার সাথে মেশে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment