Tuesday, 26 May 2026

4. সোনাই নদীর পূর্ব তীরে বামে প্রবাহিত উপনদী:জিয়াউদ্দিন চৌধুরী

সোনাই নামে যে নদীটির কথা বলা হয়েছে সে আর এক পাহাড়ি নদী। মিজোরামের উত্তর চাওইলাং থেকে বেরিয়ে এসে বামের বিষ্ণু পুর ফরেস্ট ভিলেজ এর ১১ কিলো মিটার পূর্বে বামে প্রবেশ করে আপন গতিতে বামের পূর্ব প্রান্ত দিয়ে প্রবাহমান ।এ নদী প্রধানত বারাক নদীর পশ্চিমের বিশাল ভূবন অরণ্য ভূমির পশ্চিম প্রান্ত দিয়ে প্রবাহিত।এ নদীর অববাহিকায় রয়েছে চেখারচাম,ধলাখাল ফরেস্ট ভিলেজ,মাচখাল ফরেস্ট ভিলেজ,জুড়াখাল ফরেস্ট ভিলেজে,কালাখাল ফরেস্ট ভিলেজ এবং জুড়খাল। বামের পূর্ব প্রান্ত দিয়ে প্রবাহিত গতিপতে সোনাই নদীর বহু ছোট ছোট উপনদী বাম অঞ্চলের জল সোনাই নদীতে নিষ্কাশন করছে । এগুলি হল: সোনাই নদীর পূর্ব তীরে: জাপলাখাল: মিজুরামে উৎপন্ন হয়ে সীমানা বরাবর প্রবাহিত হয়ে মিজুরাম সীমান্তের অল্প উত্তরে সোনাই নদীতে গিয়ে মিশে। বড়হা খাল: মিজোরাম সীমান্তের কাছ থেকে উৎপন্ন হয়ে এটি সোনাই নদীর সমান্তরালে উত্তর দিকে প্রবাহিত হয় এবং হাথিখাল বনগ্রামের কাছে সোনাই নদীর সাথে মিলিত হয়। বরাক খাল, সাইকাহ লুই এবং ভাওক্লিয়ান লুই ইহার শাখা। জোরখাল: মেটনাখাই গ্রামে উৎপন্ন হয়ে স্মিথনগর ফরেস্ট ভিলেজে সোনাই নদীতে মিশে। নাগাখাল: চন্ডিখাল ফরেস্ট ভিলেজ থেকে উৎপন্ন হয়ে সোনাই নদীতে সোনিতপুর গ্রামে মিশে। সোনাই নদীর পশ্চিম তীরে: তিয়ামাখাল: সুপারিখাল ফরেস্ট ভিলেজর পশ্চিম দিক থেকে উৎপন্ন হয়ে সোনাই নদীতে সুপারিখাল ফরেস্ট ভিলেজে মিশে। হাথিখাল: পুনিরহাওর গ্রামে উৎপন্ন হয়ে হাথিভাঙ্গুরি চাকমা গ্রাম ও হাতিখাল রিয়াং পুঞ্জির পাস দিয়ে প্রবাহিত হয়ে হাতিখাল ফরেস্ট ভিলেজে সোনাই নদীতে মিশে। অগ্রিখাল: আনন্দখাল ফরেস্ট ভিলেজ থেকে উৎপন্ন হয়ে গোরখাল ফরেস্ট ভিলেজে সোনাই নদীতে মিশে। .........................

No comments:

Post a Comment