জালাল
মজুমদারঃরাজঘাটের জালাল মজুমদার
১৯৭৫ ইংরেজীতে বাম বিদ্যাপীঠ
হাইস্কুল থেকে এইচ
এস এলসি পাস করেন ।তিনি সক্রিয় রাজনীতিতে যোগদান করেন এবং স্থানীয় স্তর থেকে
রাজ্য স্তর পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির পদে অধিষ্ঠিত হন। তিনি ২০১৫ থেকে
২০২০ সাল পর্যন্ত শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবেও এক মেয়াদে দায়িত্ব
পালন করেছিলেন।
রেজামন্দ আলী বড়ভুইয়াঃ ১৯৭৬
ইংরেজীতে তিনি বাম বিদ্যাপীঠ হাইস্কুল থেকে এইচ এস এল চি পাস করে পর্যায়ক্রমে বি এ
এবং এল এল বি পাস করে শিলচর বার
এ ওকালতি পেশা গ্রহণ করেন। একজন বামপন্থি
রাজনৈতিক নেতা হিসাবে ২০০৮ ইংরেজী থেকে ২০১৩ ইং পর্যন্ত দক্ষিণ ধলাই এলাকা থেকে জিলা পরিষদের সদস্য
হিসাবে নির্বাচিত হয়েছিলেন । তিনি রাজ্যিক
পর্যায়ের সর্বভারতীয় বাম পন্থী একজন সদস্য
ও সর্ব ভারতীয় কৃষাণ সভার কাছাড় জিলা কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে
আসছেন।
সাবির আহমেদ চৌধুরীঃ তিনি ভাগাবাজারের অধিবাসী।১
৯৭৬ সালে বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর মাধ্যামিক বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করেন।১৯৮২ ইংরেজীতে
শিলচর গুরুচরণ কলেজ থেকে ইংরেজী সাহিত্যে অনার্স সহ বি এ পাস করেন। ১৯৮৬ সালে গৌহাটি
বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে এম এ পাস করেন।পরবর্তীতে সোনাই মাধব চন্দ্র দাস কলেজের ইংরেজি বিভাগে সহকারি অধ্যাপক হিসাবে যোগ দেন। এর পর এই কলেজের সহযোগী অধ্যাপক, উপাধ্যক্ষ ও ভার
প্রাপ্ত অধ্যক্ষ পদে পদোন্নতি লাভ করে
২০২২ সালে অবসর গ্রহণ করেন।সাবির আহমেদ
চৌধুরীর শিক্ষা জগতের পাসাপাশি সামাজিক ক্ষেত্রে সেবা প্রদানে বিশেষ অবদান রয়েছে।এম এ লস্কর জুনিওর কলেজ, রেডিয়েন্ট একাডেমি সেনিওর সেকেন্ডারি স্কুলের প্রতিষ্ঠাতা সম্পাদক ; সাউথ কাছাড় ডিগ্রী
কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক পদে বর্তমান কর্মরত ।
জিয়াউদ্দিন
লস্করঃবনগ্রামের জিয়াউদ্দিন
লস্কর ১৯৭৬ ইংরেজীতে বাম বিদ্যাপীঠ হাইস্কুল থেকে এইচ এস এল সি পাস করে কাছাড় কলেজ থেকে স্নাতক হন এবং এলাহাবাদ কৃষি বিশ্ববিদ্যালয়
থেকে এম এ করেন। তিনি একজন প্রতিষ্ঠান নির্মাতা ও সমাজসেবক। তিনি ভাগাবাজারের কাছে
ইসলামাবাদে ২০১৩ ইংরেজীতে প্রতিষ্ঠিত প্রাদেশিকৃত হাজী মজাহিদ আলী গ্রামীণ উচচমাধ্যমিক
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক।
আব্দুল
মজিদ বড়ভুইয়াঃ তিনি ভাগাবাজারের বাসিন্দা ।১৯৭৮
সালে তিনি বাম বিদ্যাপীঠ হাইস্কুল থেকে এইচ এস এল চি পাস করেন।১৯৮৩ ইংরেজীতে তিনি আলিগড়
মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে বি এ পাস
করেন । ১৯৮৭ ইংরেজীতে তিনি একই
বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি পাস করেন। তিনি শিলচর বারে একজন বিশিষ্ট আইনজীবী
হিসাবে কাজ করে যাচ্ছেন।
দেবতোষ নাথঃ পানিভরা থেকে আগত দেবতোষ
নাথ ১৯৭৯ সালে বাম নিত্যানন্দ
বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। তিনি কাছাড় কলেজ
থেকে অর্থনীতিতে বিএ (অনার্স) করেন। ইতিহাস এবং বাংলা ভাষায় এমএ করেন গৌহাটি বিশ্ববিদ্যালয়
থেকে। তিনি পণ্ডিত সতীশ শুক্লা, পণ্ডিত মুন্না শুক্লা, এবং পণ্ডিত বিরজু মহারাজের কাছে কথক নৃত্যে প্রশিক্ষণ নিয়েছেন।
বরাক
উপত্যকার নৃত্য জগতের উজ্জ্বল নক্ষত্র
দেবতোষ নাথ সাহিত্য জগতেও সমধিক প্রসিদ্ধ
। সঙ্গীত বিষয়ক বিভিন্ন রচনা(কথক, রবীন্দ্র নৃত্য,তবলা বাদ্য বিষয়ক) ছাড়াও তাঁর
রচিত ঐতিহাসিক উপন্যাস,রহস্য উপন্যাস গুলোও পাঠক
চিত্ত জয় করতে সমর্থ হয়েছে ।খুব শীঘ্রই গবেষণামূলক গ্রন্থ “ভারতীয় শিল্প সাধক
“(তিন খণ্ড) প্রকাশিত হতে চলেছে।
অপু
রঞ্জন দাস: সদাগ্রাম থেকে আগত অপুরঞ্জন দাস ১৯৮২ সালে বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর মাধ্যমিক
বিদ্যালয় থেকে এইচএসএলসি এবং একই স্কুল থেকে ১৯৮৪ সালে এইচ এস পাস করেন। এরপর
তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করে
রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে B.Tech (Elect) ডিগ্রী লাভ করেন। বর্তমানে তিনি একটি মহারত্ন PSU পাওয়ার
গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, , গুয়াহাটির ডেপুটি জেনারেল ম্যানেজার হিসাবে
কাজ করছেন।
ড.
সূর্য কুমার সিং: মালুগ্রাম থেকে আগত সূর্য কুমার সিং১৯৮২
সালে বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে এইচ এস
এল চি পাশ করেন। তিনি ১৯৮৯ সালে জি চি কলেজ থেকে বি এস চি , ১৯৯২ সালে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে এম এস
চি এবং ২০১৬ সালে আসাম ইউনিভার্সিটি থেকে পদার্থবিদ্যায়
পিএইচডি করেন এবং কোলাশিব, মিজোরামের সেন্ট জন'স এইচ আর সেকেন্ডারি স্কুলে সিলেকশন
গ্রেড লেকচারার হিসেবে কাজ করেন।
No comments:
Post a Comment