117(4)-বামে শিক্ষা বিস্তার ও উচ্চ শিক্ষার প্রসার
ড. শাহারুল
ইসলাম চৌধুরী
মহানন্দ রায়ঃমহানন্দ
রায় সদা গ্রাম ,ধলাইয়ে জন্মগ্রহন করেন। নিজ জন্মস্থান থেকে তাঁর শিক্ষা জগতের
যাত্রা শুরু হয়। তিনি বাম
নিত্যানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক
পাস করেন। পরবর্তীতে তিনি এম এস চি পাস করে একই বিদ্যলয়ে
শিক্ষকতা করে অবসর গ্রহণ করেন।
সুনীতি কুমার বর্মন: গজালঘাট থেকে এসে১৯৫৮ সালে বাম নিত্যানন্দ উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন এবং উচ্চ শিক্ষা অর্জন করেন। তিনি জেলা বয়স্ক শিক্ষা অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন এবং ১৯৯৯ সালে অবসর গ্রহণ করেন।
ডাঃ হরেন্দ্র বিশ্বাসঃ ডক্টর হরেন্দ্র বিশ্বাস
গজালঘাটের অধিবাসী ছিলেন।১৯৫৮ সালে বাম
নিত্যানন্দ বহুমুখী উচ্চ মাধ্যামিক বিদ্যালয়
থেকে ম্যাট্রিক পাস করেন।
পরবর্তীতে তিনি চিকিৎসা বিজ্ঞানে এম বি বি এস পাস করে ভারত সরকারের স্বাস্থ্য
বিভাগে কর্মে যোগদান করেন। পরবর্তীতে
সহকারী সঞ্চালক পদে উন্নতি লাভ করে অবসর গ্রহণ করেন।
ডাঃ
বিবেকানন্দ দাসঃ ফ্রেঞ্চনগরের ডাঃ বিবেকানন্দ
দাস ১৯৫৮ ইংরেজীতে (আনুমানিক) বাম নিত্যানন্দ
হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন এবং ১৯৬০ ইংরেজীতে শিলচর মেডিকেল কলেজে প্রথম ব্যাচে যোগ দেন এবং এমবিবিএস
পাস করে ত্রিপুরায় চাকরি করেন এবং সেখান থেকে অবসর নেন। তার বিস্তারিত জীবন বর্ণনা পাওয়া যায় না।
গদাধর বর্মনঃ শেওড়ারতলের বাসিন্দা গদাধর বর্মন । ১৯৫৯ ইংরেজীতে বাম নিত্যানন্দ উচ্চ
মাধ্যমিক বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন এবংপরে বিএ
ডিগ্রী লাভকরেন এবং শিক্ষা বিভাগে চাকরি করেন এবং স্কুলের ডিআই হিসাবে অবসর
গ্রহণ করেন। এর আগে তিনি হাওয়াইথাং হাই স্কুলে শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
সাদুল্লাহ চৌধুরীঃ রাজঘাটের
অধিবাসী ।বাম নিত্যানন্দ উচ্চ মাধ্যমিক
বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী
থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করে
১৯৬০ সালে সোনাই নিত্য গোপাল উচ্চ মাধ্যামিক
বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। পরবর্তীতে এম এ ও বি টি
পাস করে ক্রমান্বয়ে শিলচর সরকারী উচ্চ
মাধ্যামিক বিদ্যালয় ,করিমগাঞ্জ সরকারী
উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ,হাইলাকান্দি ভী
এম সরকারী বিদ্যালয় বাম উচ্চ মাধ্যামিক বিদ্যালয় এবং শিলচর নর্মাল স্কুলে শিক্ষকতার কাজ করেন। এ ছাড়া তিনি শিক্ষা বিভাগের আন্যান্য
উচ্চ পদে আসীন থেকে গুরুত্তপূর্ণ কাজ সম্পাদন করেছেন। পরিসেসে উধারবন্দ ডি আই ই
টি এর বরিষ্ঠ অধ্যাপক হিসাবে কাজ
করে ১৯৯৯ সালে অবসর গ্রহণ করেন।
দীনবন্ধু পুরকায়স্থঃতিনি
মহাদেবপুরের বাসিন্দা।১৯৬০ সালে বাম নিত্যানন্দ উচ্চ
মাধ্যমিক বিদ্যালয় থেকে ম্যট্রিক পাস
করেন।তারপর শিলং এর সেণ্ট এডমান্ডস কলেজ থেকে আই এস চি পাস করেন।তারপর আসাম কৃষি
বিদ্যালয় থেকে বি এস চি(এগ্রি) পাস করে ১৯৬৭ সালে আসাম সরকারের কৃষিবিভাগে এগ্রিকালচার এক্সটেন্সন( কৃষি সম্প্রসারণ কর্মকর্তা )
অফিসার হিসাবে কাজে যোগদান করে আসামের বিভিন্ন প্রান্তে কাজ করেন। পরে অতিরিক্ত
সঞ্চালক পদে পদোন্নতি লাভ করে ২০০২ ইংরেজীতে
অবসর গ্রহন করেন।
রবিজুল আলী লস্করঃ বনগ্রামের
রবিজুল আলী লস্কর ১৯৬০ ইংরেজীতে বাম নিত্যানন্দ হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। জি সি কলেজ থেকে
স্নাতক হওয়ার পর অরুণ চন্দ ল কলেজ থেকে এলএলবি
পাস করেন এবং শিলচর বারে যোগ দেন এবং অল্প সময়ের মধ্যেই নির্বাচনী রাজনীতিতে যোগ দেন
এবং ভাগাবাজার জিপি থেকে কাউন্সিলর নির্বাচিত হন। তিনি ১৯৭৬ সালে একটি প্রতিশ্রুতিশীল আইনী পেশা এবং জনজীবনকে
অসমাপ্ত রেখে একটি সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুবরণ করেন।
জয়কিশোর বড়ভূইয়াঃতিনি
মহাদেবপুরের বাসিন্দা। ১৯৬১ সালে তিনি বাম
নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন।বি এ পাস করে তিনি
ভারতীয় ডাক বিভাগে কাজে য়ুক্ত হন এবং একজন
সিনিওর অধিক্ষক হিসাবে কাজ করে শিলচর থেকে
অবসর গ্রহন করেন।
কল্পতরু নাথঃদুলালগ্রামের কল্পতরু
নাথ বাম নিত্যানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৬১ ইংরেজীতে
ম্যাট্রিকুলেশন পাস করেন পরবর্তী সময়ে বিএ ও বি টি পাস করেন এবং স্বর্ণ লক্ষ্মী উচ্চ বিদ্যালয়,
নরসিংহপুরে শিক্ষকের দায়িত্ব পালন করেন এবং বিদ্যালয়ের অধ্যক্ষ হিসাবে
অবসর গ্রহণ করেন।
ডাঃঅঞ্জলি বিশ্বাসঃ১৯৬১ সালে
তিনি বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চ
মাধ্যমিক বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। তিনি ধলাই বাজারের অধিবাসী।
পরবর্তী কালে তিনি চিকিৎসা বিভাগে এম বি বি এস পাস করেন যা সেই সময় একটি উল্লেখযোগ্য
নারীশিক্ষার প্রেরণা ছিল।
নিশিকান্ত লস্করঃমহাদেবপুরের
নিশি কান্ত লস্কর ১৯৬২ ইংরেজীতে বাম নিত্যানন্দ হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করে ১৯৬৩
ইংরেজীতে কাছাড় কলেজ, শিলচর থেকে প্রি-ইউনিভার্সিটি
পাস করেন। ১৯৬৪ সালে তিনি একটি চাকরি পান।
১৯৬৬ সালে তিনি সেন্ট এন্থনিস কলেজ শিলং থেকে বিএ পাস করেন। শিলং-এ তিনি লোয়ার
ডিভিশন এসিস্টেন্ট তারপর আপার ডিভিশন এসিস্টেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ ইংরেজীতে তিনি গুয়াহাটীতে আসাম সাবরডিনেট
অ্যাকাউন্টস সার্ভিসে যোগদান করেন ।এরপর তিনি অরুণাচল প্রদেশ সিভিল সার্ভিসে
যোগদান করেন এবং চীন সীমান্তবর্তী টুটিং সহ জেলাগুলিতে কাজ করেন। ১৯৯৫ ইংরেজীতে তাকে
সিভিল সেক্রেটারিয়েট, ইটানগরে বদলি করা হয় এবং ১৯৯৬ সালে রাজভবন, ইটানগরে বদলি করা
হয়। তিনি ২০০০সালে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে সেন্সাস অর্গানাইজেশনে যোগ দেন এবং
অরুণাচল প্রদেশ ও মেঘালয়ের সেন্সাস অপারেশনের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন এবং ২০০১ ইংরেজীতে উভয় রাজ্যে সফলভাবে আদমশুমারি পরিচালনা করেন। এই সময়কালে তিনি বিভিন্ন
কমিটির সদস্য ছিলেন।
তিনি অরুণাচল প্রদেশের আদিসদের দ্বারা
চর্চা করা কম পরিচিত ধর্ম ডনিপোলো এবং মেঘালয়ে গারোদের দ্বারা চর্চা করা আরেকটি কম
পরিচিত ধর্ম সোঙ্গুরেকের জন্য কাজ করেছিলেন। তিনি ভারতের রেজিস্ট্রার জেনারেলের অধীনে
ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সমন্বয়কারী সিআরএস হিসাবেও কাজ করেছেন। ২০০৪ সালে তিনি অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পর
তিনি সমাজসেবামূলক কাজে যুক্ত হয়েছেন ও জন্ম
ও মৃত্যু নিবন্ধন এবং শিশুদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা ,শিশু অধিকার, এইডস ,বন ও
বন্যপ্রাণীর পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ ইত্যাদি সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত হয়েছেন।
তিনি ১৯৬১ ইংরেজীতে প্রকাশিত বাম নিত্যানন্দ হাই স্কুল ম্যাগাজিন
"বামশ্রী" এর প্রথম সংখ্যার সম্পাদক ছিলেন।
যুগেন্দ্র চন্দ্র বর্মনঃতিনি
গজালঘাটের বাসিন্দা।তিনি ১৯৬২ সালে বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
থেকে মাট্রিক পাস করেন। পরে বি এ পাস করে
তিনি এই স্কুলে শিক্ষক হিসাবে যোগদান করেন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করে ২০০৭ সনে অবসর গ্রহন।
জিয়াউদ্দিন চৌধুরী: জিয়াউদ্দিন
চৌধুরী ভাগাবাজার-রাজঘাটের বাসিন্দা। তিনি ১৯৫৮ সালে বাম বিদ্যাপীঠ প্রতিষ্ঠার লগ্নে
ওই স্কুলের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। পরে বি এন এম পি থেকে অষ্টম শ্রেণী পাস করে
সোনাই নিত্যগোপাল হাইস্কুলে নবম শ্রেণীতে ভর্তি হন এবং ১৯৬৩ সালে প্রথম বিভাগে ম্যাট্রিক
পাস করেন। ১৯৬৮ সালে শিলচর গুরুচরণ কলেজ থেকে অর্থনীতিতে অনার্সসহ বি এ ডিগ্রি অর্জন
করেন। পরবর্তীতে গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম এ এবং এল এল বি ডিগ্রি অর্জন
করেন। আসাম সমবায় বিভাগে কর্মজীবন যাপন করে
২০০৭ সালে এই বিভাগের উচ্চ পদ থেকে অবসরগ্রহণ করেন। অবসরগ্রহণের পর থেকে তিনি বিভিন্ন
সামাজিক সেবায় ব্রতী। তাঁর প্রতিষ্ঠিত হাফসা ফাউন্ডেশন ফর সোশ্যাল এডভান্সমেন্ট একটি
সুপ্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক সেচ্ছাসেবী সংস্থা যা বাম অঞ্চলে শিক্ষা বিস্তার ও সামাজিক
বৃক্ষরোপণে নিয়োজিত। ফাউন্ডেশনের কাজকর্ম www.hafsafoundation.in এ দেখা যেতে পারে।
নলিনি কান্ত সিনহাঃতিনি
বেকিরপার অঞ্চলের অধিবাসী । ১৯৬৬ সালে বাম
নিত্যানন্দ বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে
উচ্চ মাধমিক পাস করেন।তিনি ডি এম কলেজ থেকে বি এ অনার্স পাস করেন এবং গৌহাটী বিশ্ববিদ্যালয় থেকে
১৯৭২ সালে এমএ পাস করেন। এম এ পাস করার পর তিনি শিলচর অধরচান্দ মাধ্যমিক
বিদ্যালয় ও নরসিং
উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
১৯৭৫ সালে আইজল পি এম কলেজে অধ্যাপক হিসাবে কাজে যোগ দেন এবং নেহু থেকে পি এইচ ডি
ডিগ্রি লাভ করে ২০০৪ সালে উক্ত বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগে্ যোগদান করেন । ২০১২ সালে নলিনি কান্ত সিনহা
এসোচিয়েট প্রোফেসার হিসাবে অবসরে যান। বর্তমানে তিনি গুয়াহাটিতে বসবাস
করেন ।
ঈন্দ্রকুমার সিনহাঃ
ইন্দ্রকুমার সিনহা বেকিরপারের অধিবাসী। ১৯৬৭ সালে তিনি বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর মাধ্যমিক
বিদ্যালয় থেকে এইচ এস পাস করেন।পরে বি এস
চি পাস করে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভগে কাজে যোগদান করেন।তিনি বরঝার থেকে অবসর
গ্রহণ করেন।
No comments:
Post a Comment