মুসলেহ উদ্দিন চৌধুরীঃ মুসলেহ
উদ্দিন চৌধুরীকে বাম
অঞ্চলের মুসলমান সমাজের প্রথম উচ্চ
শিক্ষিত লোক হিসাবে জানা যায় ।তিনি ভাগাবাজারের অধিবাসী ।তিনি ১৯৪৯ সালে বাম
নিত্যানন্দ উচ্চ মাধ্যামিক বিদ্যালয় থেকে
ম্যাট্রিক পাস করেন । ১৯৫৬ সালে শিলচর
গুরুচরন কলেজ থেকে বি এ পাস করেন এবং ১৯৫৯
সালে গৌহাটি
বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করেন । ১৯৫৯ সালে সোনাই নিত্য গোপাল হাইস্কুলে
সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন।তিনি চাকুরীতে কর্মরত অবস্থায় বি টি পাস করেন
এবং পরবর্তীতে ১৯৮২ সালে অধ্যক্ষ হিসাবে ঐ একই প্রতিষ্ঠানে
পদোন্নতি লাভ করেন ।১৯৯২ সালে অবসর গ্রহণ করেন। ২০০৩ সালে তিনি মৃত্যু মুখে
পতিত হন।
নামদেব সিংহঃবেকিরপারের
নামদেব সিংহ ১৯৫০
ইংরেজীতে বাম নিত্যানন্দ উচ্চ বিদ্যালয় থেকে
ম্যাট্রিকুলেশন পাস করেন। পরে বিএ (অনার্স)
এবং এমএ পাস করে হাফলং সরকারি কলেজের সহকারী
অধ্যাপকের দায়িত্ব পালন করেন।
ডাঃ দিলিপ কুমার পুরকায়াস্থঃ তিনি মহাদেবপুর ধলাইয়ের অধিবাসী ছিলেন। তিনি ১৯৫২ সালে বাম নিত্যানন্দ উচ্চ মাধ্যামিক বিদ্যালয় থেকে মেট্রিক পাস করেন ।তারপর কটন কলেজ থেকে আই এস চি পাস করেন।তারপর ডিব্রুগর মডিকেল কলেজ থেকে এম বি বি এস পাস করেন্ । ১৯৬০ সালে আসাম সরকারের সাস্থ্য বিভাগে কাজে যোগদান করেন এবং আসামের বিভন্ন স্থানে কাজ করেন।
পুলকেশি সিনহাঃ তিনি বেকিরপার অঞ্চলের অধিবাসী ছিলেন।তিনি বাম নিত্যানন্দ বিদ্যালয় থেকে আনুমানিক ১৯৫২সনে ম্যাট্রিক পাস করেন।পরবর্তীতে এম এ, এবং এল এল বি পাস করে শিলচর বার কউন্সিলের সদস্যরূপে আইন জীবী হিসাবে কর্ম জীবন আরম্ব করেন।১৯৬২-৬৭ সালে ধলাই বিধান সভা থেকে তিনি বিধায়ক হিসাবে মনোনীত হন।
যতিন্দ্র নাথ লস্করঃ তিনি ১৯৫৩ সালে বাম নিত্যানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে মেট্রিকপাস করেন।তিনি পানিভরার অধিবাসী ছিলেন।এম এ এবং বি টি পাস করে শিলচর বি টি কলেজে একজন প্রবক্তা হিসাবে যোগদান করেন এবং পরবর্তীতে একই কলেজে দীর্ঘ দিন আধ্যাপনা করে অবসর গ্রহন করেন।
করুণা ময় নাথ লস্করঃ বাম
নিত্যানন্দ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাণিক্য চন্দ্র
নাথের পুত্র করুণা ময় নাথ, ১৯৫৩ ইংরেজীতে বাম নিত্যানন্দ হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস
করেন। তিনি কটন কলেজ হতে বি এ করে বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন এবং বি টি পাস করেন ।তিনি বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব
পালন করে অবসর গ্রহণ করেন।
বিমল সিনহা: বেকিরপারের বিমল সিনহা আনুমানিক ১৯৯৫৩ সালে বাম নিত্যানন্দ হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। তিনি জিসি কলেজ থেকে বিএসসি অর্জন করেন এবং গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি অর্জন করে জি সি কলেজে প্রভাষক হিসাবে যোগদান করেন এবং অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন।
হরেন্দ্র বর্মণঃ অনুমানিক
১৯৫৫ সালে বাম
নিত্যানন্দ উচ্চ মাধ্যামিক বিদ্যালয় থেকে
ম্যাট্রিক পাস করেন।ক্রমান্নয়ে বি এ পাস
করে তিনি লেবার ডিপার্টমেন্টে কাজে যোগ
দেন। পরবর্তী জীবনে এসিস্ট্যান্ট
লেবার কমিশনার হিসাবে অবসর গ্রহন
করেন ।
দিনেন্দ্র পুরকায়স্থ: দিনেন্দ্র পুরকায়স্থ মহাদেবপুরের। তিনি ১৯৫৫ সালে বাম নিত্যানন্দ হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৯ সালে আসাম ভেটেরিনারি কলেজ গৌহাটি থেকে বি ভি এস সি পাস করেন। ডিগ্রী লাভ করে তিনি এ এইচ এবং ভেটেরিনারি বিভাগে এক্সটেনশন অফিসারহিসেবে দায়িত্ব পালন করেন। এই বিভাগের , সহকারী ভেটেরিনারি সার্জন এবং ১৯৭২ সালে গুঙ্গুর ভেটেরিনারি স্কুল শিলচরের প্রভাষক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯০ সালে জেলা ভেটেরিনারি অফিসার পদে উন্নীত হন।১৯৯৩ সালে তিনি এ ইচ এন্ড ভেটেরিনারি বিভাগের যুগ্ম পরিচালক পদে উন্নীত হন। তিনি ১৯৯৬ সালে অবসর গ্রহণ করেন। ডাঃ পুরকায়স্থ বর্তমানে বিবেকানন্দ রোড শিলচরে বসবাস করছেন।
সুশীল সিনহাঃ১৯৫৫ সালে বাম নিত্যানন্দ উচ্চ মাধ্যামিক বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। পরবর্তিতে তিনি এম এ, বি টি পাস করেন এবং কুহিমা বি এড কলেজে অধ্যক্ষ হিসাবে সুনামের সহিত কাজ করে এই প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহন করেন।
ভুবনজয় বর্মনঃসদাগ্রামের ভুবনজয়
বর্মন ১৯৫৬ ইংরেজীতে বাম নিত্যানন্দ মাধ্যমিক বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাস
করেন এবং বিএ পাস করে ব্লক প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এবং অবসর
গ্রহণ করেন।
ড.বাণী কুমার সিনহা :বেকিরপারের বাণী কুমার সিনহা আনুমানিক ১৯৫৬ ইংরেজীতে বাম নিত্যানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন । তিনি দিল্লি ইউনিভার্সিটি থেকে এমএসসি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। তিনি IIM কলকাতার অপারেশন ম্যানেজমেন্টের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন এবং IIM কলকাতার ইমেরিটাস অধ্যাপক ছিলেন। তিনি ২০২২সালে মার্কিন যুক্তরাষ্ট্রে মারা যান।
নিখিল বরণ দাসঃ তিনি মাহাদেবপুরের অধিবাসী। ১৯৫৬ সালে বাম নিত্যানন্দ উচ্চ মাধ্যামিক বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। পরবর্তীতেএম এ পাস করেন এবং এ চি এস অফিসার হিসাবে কাজে যোগদান করেন। কিছুদিন কাছাড় জিলার অতিরিক্ত উপায়ুক্তের দায়িত্ব পালন করে অবসর গ্রহন করেন। এ চি এস এ যোগদান করার পুর্বে তিনি উক্ত বাম নিত্যানন্দ উচ্চ মাধ্যামিক বিদ্যালয়ের বিষয় শিক্ষক হিসাবে কাজ করেছিলেন।
অধর চন্দ্র বর্মনঃগজালঘাটের অধর
চন্দ্র বর্মন ১৯৫৬ ইংরেজীতে বাম নিত্যানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন
পাশ করেন এবং আসাম বন বিভাগে, চাকরি করেন এবং সহকারী বন সংরক্ষক হিসাবে অবসর গ্রহণ
করেন।
ডাঃ দীনেশ চন্দ্র নাথঃ তিনি মালুগ্রামের আধি বাসী ছিলেন।১৯৫৬ সালে বাম নিত্যানন্দ উচ্চ মাধ্যামিক বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। পরবর্তী জীবনে তিনি গৌহাটি ভেটিরিনারি কলেজ থেকে বি ভি এস চি পাস করেন এবং আসাম সরকারের এ এইচ বিভাগে যোগ দেন এবং এই বিভাগে যুগ্ম সঞ্চালক হিসাবে অবসর গ্রহন করেন।
জয়প্রসাদ গোয়ালাঃ সুকতলা রাখাল টিলার অধিবাসী ছিলেন । ১৯৫৭ সালে বাম নিত্যানন্দ উচ্চ মাধ্যামিক বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। পরবরতী কালে এম এ ( ডাবল ) পাস করে বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিষয় শিক্ষক হিসাবে কর্মে যোগ দান করেন। অবসর গ্রহনের পর তিনি মারা যান।
কালাচাঁদ সিনহাঃ কালাচাঁদ
সিনহা রামপ্রসাদ পুরে জন্ম গ্রহণ করেন।তিনি ১৯৫৮ সালে বাম
নিত্যানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন । তিনি পরে
এম এ পাস করে উক্ত বিদ্যালয়ের বিষয় শিক্ষক
হিসাবে কর্ম পালন করে অবসর গ্রহন করেন ।
দীনদয়াল পুরকায়স্থঃমহাদেবপুরের দীনদয়াল
পুরকায়স্থ ১৯৫৭ ইংরেজীতে বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে
ম্যাট্রিকুলেশন পাস করেন এবং শিলং-এ সেন্ট এডমন্ডস কলেজে ভর্তি হন এবং ১৯৬০ সাল পর্যন্ত সেখানে অধ্যয়ন করেন। তিনি জিসি
কলেজ থেকে ১৯৬১ ইংরেজীতে বিএ পাস করেন। তিনি
১৯৬২ ইংরেজীতে বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে
যোগদান করেন। 1১৯৯১ ইংরেজীতে তিনি ভাইস প্রিন্সিপাল
হিসাবে পদোন্নতি পান এবং ১৯৯৪ ইংরেজীতে দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হন
এবং ১৯৯৯ ইংরেজীতে অবসর নেওয়া পর্যন্ত এই পদে বহাল ছিলেন। তিনি মহদেবপুর গ্রামে থাকেন।
দিগেন্দ্র চন্দ্র পুরকায়াস্থঃ তিনি ১৯৩৭
সালে মহাদেবপুরে জন্ম গ্রহন করেন । ১৯৫৩
সালে বাম নিত্যানন্দ উচ্চ মাধ্যামিক বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। ১৯৫৮ সালে
গুয়াহাটি প্রাগজ্যোতি কলেজ থেকে বি এ পাস করেন। ১৯৬১ সালে গৌহাটি বিশ্ববিদ্যালয়
থেকে রাষ্ট্র বিজ্ঞানে এম এ পাস করেন।
পরবর্তীতে শিলচর এ কে চন্দ আইন মহা
বিদ্যালয় থেকে এল এল বি পাস করেন। ১৯৬২
সালে হাওয়াইথাং হাই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে কর্মে যোগদান করেন । ১৯৭২ সাল থেকে ১৯৭৮ সাল
পর্যন্ত তিনি আসাম বিধান সভার একজন বিধায়ক হিসাবে
বলিষ্ঠ ভুমিকা পালন করেন। এ
ছাড়া অন্যান্য সেবামুলক প্রতিষ্ঠানের সহিত যুক্ত থেকে
নিঃস্বার্থে কাজ করে গেছেন ।
গনেন্দ্র চক্রবর্তীঃ তিনি সদাগ্রাম ধলাই বাজারের বাসিন্দা ছিলেন। ১৯৫৮ সালে বাম নিত্যানন্দ উচ্চ মাধ্যামিক বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। পরবর্তীতে এম এ ও বিটি পাস করে ত্রিপুরায় শিক্ষা বিভাগে কাজ করেন এবং সহকারি সাঞ্চালক পদে উন্নতি লাভ করে অবসর গ্রহন করেন
ডাঃ পরিমল সেখর দাসঃ ১৯৫৮ সালে তিনি বাম নিত্যানন্দ হাইস্কুল থেকে ম্যাট্রিক পাস করেন।১৯৬৫ সালে আসাম ভেটেরিনারি কলেজ থেকে বি ভি এস চি পাস করেন। একই বছর সহকারী ভেটেরিনারি সার্জন পদে কাজে যোগদান করে আসামের বিভিন্ন জায়গায় কাজ করেন। ১৯ ৮৭ সালে কাছাড়ের ডিস্ট্রিক ভেটেরিনারি অফিসার হিসাবে পদোন্নতি লাভ করেন।২০০১ সালে তিনি অবসর গ্রহণ করেন। বর্তমানে কনকপুর রোডে বাস করেন।
………………………………………………………………………………………………………………………………………………….
No comments:
Post a Comment