সম্ভবত ১৯১৮ সনেব় পূৰ্বে বামে কোন ডাক্তাব়খানা ছিল না। অনুমান ১৯১৮ সনে বামেব় দেবীপুব় গ্ৰামেব় মহেন্দ্ৰ চন্দ্ৰ পাটনী এল এম পি পাস কব়েন । তিনিই ধলাই ডিসপেনসাব়ীব় প্ৰথম ডাক্তাব়। মৃত মহেন্দ্ৰ চন্দ্ৰ পাটনী একজন জনপ্ৰিয় ডাক্তাব় ছিলেন। মৃত্যু পৰ্যন্ত তিনি জনসেবা কব়েছেন। মহেন্দ্ৰ বাবু নিৰ্দলীয় প্ৰাৰ্থী হিসাবে বিধান সভা নিৰ্বাচনে প্ৰতিদ্বন্দিতা ও কব়েছিলেন। আনুমানিক চল্লিশ বছব় পব় বিদ্যাব়তনপুব়ে
আরেকটি মিনি ডিসপেনসাব়ী স্থাপিত হয়।
তাব় পূৰ্বে জড়ি, বুটি, গুল্ম, লতা দ্বাব়া গ্ৰাম্য চিকিৎসা, ঝাড়, ফুক, তন্ত্ৰ, মন্ত্ৰ ও কবিব়াজী চিকিৎসাব় প্ৰচলন ছিল। এ সময়ে কলেব়া, মেলেব়িয়া, কালাজ্বব়, বসন্ত প্ৰভৃতি ব়োগেব় প্ৰাদুৰ্ভাব বেশী ছিল, তাছাড়া সৰ্দ্দি, জ্বব়, বমি, পেটেব় ব্যথা ও ছিল।
এই সব ব়োগ থেকে
ব়ক্ষা পাওয়াব় জন্য গ্ৰামেব় লোকেব়া ঘব়-বাড়ী ব়োজ ঝাড়ু দিয়ে গোবব় ছিটা দিতেন,
সন্ধ্যায় ধূনা জ্বালিয়ে মশা তাড়াতেন। গরু মহিষেব় ঘর পরিষ্কার কব়ে সন্ধ্যায় ধূঁয়া
দিতেন যাতে মশা মাছি ও অন্যান্য জীবানু বিনষ্ট হয়। তখনকাব় দিনে কাপড় চোপড় ধোয়াব় জন্য
লোক সাবানেব় অভাবে ব়িটাগুটি ব্যবহার কব়তেন। ব়িটাগুটি নদীব় তীব়ে জংগলে পাওয়া যেত।
ব়িটাগুটিব় প্ৰচলন এখনো আছে। টুথপেষ্টেব় পব়িবৰ্তে নিম, আমেব় ডাল, দাতুন হিসাবে
ব্যবহৃত হত। কাঠ কয়লা, জ্বালানো তামাকেব় গুড়া পেষ্ট হিসাবে ব্যবহৃত হত। নদী, পুকুব়েব় ও কোয়াব় জল ফিটকিব়ি বা চূণ দিয়ে পব়িশোধন কব়ে
পান কব়া হত। কোন কোন সময় জল পরিষ্কার থাকলে
বিনা পব়িশোধনেও পান কব়া হত। কোন কোন সময় বাড়ীব় চাব়দিকে ফেনাইল, কেব়োসিন জোঁক,
সাপ ও অন্যান্য কীট প্ৰতিব়োধেব় জন্য ব্যবহৃত হত।
১। জ্বব়
- চিব়তা পাতাব় জল সেবন। জলধাব়া, জলপট্টি,
মাথা, হাত পা টিপা ও, ডাবেব় জল সেবন।
২। সৰ্দ্দি কাশী-
গব়ম লবন জলে কুলকুলি। ভাতেব় সংগে সব়িষা ,লাই বাটা, তুলসী পাতা মধু, বাসক পাতাব়
ব়স মধু ও আদাব় সংগে মিলিয়ে সেবন।
৩। পেট ফাঁপা,
পেট ব্যথা - লবন, আদা, লবন ব়সুন পড়া (মন্ত্র দিয়ে তৈরী) ,বোতল দিয়ে গব়ম জলেব় সেক।
ভাদালী পাতা,রুজন্টী পাতা, আগর ঝালি ,টুনিমানকির ঝোল ,বেগুন কাচকলার শুকতানী, ত্ৰিফলাব়
জল সেবন।
৪। মাথা ব্যথা
, উচ্চ ব়ক্ত চাপ- তেতুল,থৈকর হুকাব় জল দিয়ে
ভোব়ে মাথা ধোয়া। মাথায় তেল মালিশ , থৈকরের জল সেবন।
৫। ফুট, পাঁচড়ায়-
নিমপাতা সিদ্ধ কব়ে ধোয়া আব় নাব়িকেল তেল , কর্পূর দিয়ে লাগানো।
৬। কাটায় ব়ক্তপাতে-
গাঁদা ফুলেব় পাতা বা বিশল্য কব়নীব় পাতা আব় হলুদ ছেঁচে কাপড় দিয়ে বেধে ব়াখা।
৭। মস্কাব় ব্যাথায়
- গব়ম সব়িষাব় তেল মালিশ কব়ে আকন্দ পাতা
বা পান পাতা দিয়ে বেধে ব়াখা।
No comments:
Post a Comment