Tuesday, 25 August 2026

52:বৈচিত্রময়ী বামঃএক স্মৃতিচারণ-8 নিশি কান্ত লস্কব়।

 ছোট বেলায় দেখেছি শ্রাবণ ভাদ্র মাসে  রুকনি নদী কল কল করে ভীষণ বেগে কাঠ বাঁশ নিয়ে প্রবাহিত হতো

এক দুই দিনের জন্য খেয়া পারা পার বন্ধ হয়ে যেত

নদীতে জলের গুর্নি উঠতো। মাঝে মাঝে  শুশুক জলের উপর ভাসতো। ভোরবেলা আমরা নদীর তীরে এই সব দৃশ্য দেখতে যেতাম। যুবকরা ভোরে উঠেই ক্ষেতে যেতেন। ভাদ্র মাসের শেষের দিকে রুকনি নদীর তীরে তীরে কাশ বনে সাদা ফুল ফুটে উঠতো, আকাশে সাদা বকের ঝাঁক, গাছে বকফুল ঝুলতো , বাড়ীতে বাড়ীতে íসাদা লাল হলুদ কেতকী ফুল আর ভোর বেলায় শিউলী ফুলের গন্ধে উদ্ভাসিত হয়ে উটতো । কার্তিক মাসে বামের মাঠ সবুজ আর সবুজ; অগ্রহায়ণ মাসে সারা মাঠ হলুদ সোনালী রং ভরে উঠতো। কৃষকরা ধান কাটতে শুরু করতেন

নদীর জল কমে আসতো , আমরা সকাল বেলা নদীতে লাই খেলতাম, সাঁতার কাটতাম,হাঁটু জলে নদীর ওপারে বাজারে যেতাম। পায়ে হেঁটে নদী পার হয়ে স্কুলে যেতাম। পৌষ সংক্রান্তির পর সারা মাঠ খালি, গরু মহিষ চরানো;

মধ্যে মধ্যে ছেলেরা ডাংগুটি খেলতো আর  ঘুড়ি  উড়াত । আর মাঘ ফাল্গুন মাসে এই মাঠ দিয়ে বরযাত্রী যাতায়ত করত ।বর কখন ঘোড়া চড়ে আবার কখনও  হেঁটে বিয়ে করতে যেত ; আমরা ব্যান্ড পার্টির শব্দ শুনে মাঠের দিকে দৌড়ে যেতাম জামাই দেখতেবর্ষাকালে রুকনী নদীর ওপারের ছাত্র ছাত্রীরা স্কুলে আসতো পুনির পার থেকে বাঁশের সাকুতে কাদাজলে রুকনির স্কুল ঘাটে বা বাজার ঘাটে ছোট নৌকায় পার হতেন খরস্রোতা রুকনি ;  পার হওয়ার সময় বড়রা ছোটদের ধরে রাখতেন ; নামার সময় ও।অনেকবার আমরা নৌকা তীরে ভীড়ার সময় জলে পড়েছি ; বড়রা বই খাতা ধরে আমাদের ধরে জল থেকে উঠিয়েছেন রুকনি নদী বামের অনেক ঘটনার যেমন স্বাক্ষী ঠিক তেমনি সুখ দুঃখ সংস্কৃতির অংশীদার

 বামের শিক্ষাক্ষেত্রে যাদের অবদান ব়য়েছে, তাব়া সবাই আমাদেব় কাছে স্মব়ণীয় এবং নমস্য। তাদেব় কিছু নাম দেওয়া হল---

১। মানিক্য চন্দ্ৰ নাথ লস্কব় ।

২। ব়াজকিশোব় লস্কব়।

৩। মানিক্য চন্দ্ৰ সিনহা, কাব্যব়ত্ন।

৪। মহেন্দ্ৰ চন্দ্ৰ সিকদাব়।

৫। মৌলানা আরজদ আলী চৌধুব়ী।

৬। ব়াজ মোহন বব়ভূইয়া।

৭।গোলাপ সিনহা। ব্ৰজমণি সিংহ।

৮।কুমেশ চন্দ্ৰ নাথ।

৯।নলিনী কান্ত দাস।

১০। কুঞ্জবিহাব়ী সিনহা।

১১। পণ্ডিত নবদ্বীপ মিশ্ৰ।

১২। মৌলবী আব্দুল ব়াজ্জাক চৌধুব়ী।

১৩। নব কুমাব় দাস।

১৪। জ্যোতিষ চক্ৰৱৰ্তী।

১৫। মনমোহন দাস।

১৬। সতীশ চন্দ্ৰ নাথ।

১৭। মতসিন আলী বব়ভূইয়া।

১৮। কুমুদিনী দাস।

১৯। মধুবালা বিশ্বাস।

২০। মাধব চন্দ্ৰ সিনহা।

২১। মহামান্য ব়ায়।

২২। সুনিতা শুক্লবৈদ্য।

২৩। কুটিফুল বেগম বব়ভূইয়া

২৪। সুনীল চক্ৰৱৰ্তী।

২৫। কব়ুনাময় নাথ লস্কব়।

২৬। মহানন্দ ব়ায়।

২৭। বিনোদ বিহাব়ী নাথ। তাছাড়া ব়য়েছেন স্কুল খোলাব় সময় যে সকল শিক্ষক নিযুক্ত হয়েছিলেন।

No comments:

Post a Comment