বামের জনজীবন,
অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং সমাজের বিভিন্ন স্তরের কর্মকাণ্ডের মাধ্যমে সে সময়ের
গ্রামীণ জীবনের একটি স্বচ্ছ চিত্র ফুটে ওঠে।
সময়ের সাথে
সাথে বামের প্রকৃতি ও সমাজ অনেক পরিবর্তিত হয়েছে, কিন্তু সেই পরিবর্তনের মধ্যেও একটি
লুকানো ইতিহাস রয়ে গেছে, যা আজও আমার হৃদয়ে গভীরভাবে প্রোথিত। সেই বামের মানুষ, তাদের
কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে এই স্মৃতিচারণ পাঠকদেরকে এক অন্যরকম যাত্রায় নিয়ে যাবে।
বাম অঞ্চলটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ স্থান, যা তার প্রাকৃতিক সৌন্দর্য
ও বৈচিত্র্যময় ঐতিহ্যের জন্য প্রসিদ্ধ। এটি অতীতের দিকে ফিরে তাকানোর এক সুযোগ এনে দেবে।
বামে যাব়া প্ৰথমে এসে জঙ্গল পরিষ্কার কব়ে ঘব় বাড়ী তৈব়ী কব়ে বসবাস শুব়ু কব়েন তাব়া প্ৰত্যেকেই খুব সাহসী ও কৰ্ম্ম তৎপব় ছিলেন। তাদেব়কে নানা ব়কম পব়িস্থিতিব় সন্মুখীন হতে হয়েছিল। বন্য প্ৰাণী বিশেষ কব়ে বাঘেব় উপদ্ৰব, বাঘ গ্ৰামে এসে গরু ছাগল প্ৰভৃতি গৃহপালিত পশুকে মেব়ে ফেলতো, শিয়ালব়া হাঁস, মুব়গী, ছাগল প্ৰভৃতি নিয়ে যেত, তাছাড়া নানা প্ৰকাব় ব়োগ তাব়মধ্যে মেলেব়িয়া, কলেব়া, বসন্ত, হাম, কালাজ্বব়েব় প্ৰকোপ বেশী ছিল। এই সব সমস্যাব় সঙ্গে তাব়া লড়াই কব়ে প্ৰতিষ্ঠিত হয়েছেন। সমবেত প্ৰচেষ্টায় তাব়া সব ধব়ণেব় পব়িস্থিতিব় সন্মুখীন হতে পেব়েছিলেন।
তবে এই ঘরগুলো
ঝড়ের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, বিশেষ করে কালবৈশাখীর সময় (বামে স্থানীয়ভাবে
‘বারাইয়া তেরাইয়া’ নামে পরিচিত)। সাধারণত প্রতি বছর বৈশাখ মাসের ১২ এবং ১৩ তারিখে
এই কালবৈশাখী ঝড় প্রচণ্ড শক্তিশালী হয়ে আছড়ে পড়ত। মাঝে মাঝে এই ঝড় ভঙ্গুর ঘরগুলো
উড়িয়ে নিয়ে যেত।
ভয়ঙ্কর ঝড়ের
সময় ভীত-সন্ত্রস্ত বাসিন্দারা দরজা বন্ধ করে একসঙ্গে জোরে জোরে প্রার্থনা করত। মুসলমানরা
উচ্চস্বরে বলত, "খাগ নলার ঘর, খোদায় রক্ষা কর,"
আর হিন্দুরা তাদের দেবদেবীর কাছে আশ্রয় প্রার্থনা করে বলত, "হরি বল,হরি বল”
সঙ্গে- উলুধ্বনি। হিন্দুরাও মুসল্ মানদের মত বলতো- “খাগ নলার ঘর, খোদায় রক্ষা কর"
।ঝড় যত তীব্র হতো, তাদের প্রার্থনার আওয়াজও তত জোরালো হয়ে উঠত। ঝড়ের গর্জনের সাথে
তাল মিলিয়ে প্রার্থনার সুরও উঠানামা করত।
…………………………………………………………………………
প্রিয় পাঠকমণ্ডলী,
বাম হিস্ট্রি ব্লগ আপনাদের আন্তরিক সাড়া ও উৎসাহে ক্রমশ সমৃদ্ধ হচ্ছে। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এ পর্যন্ত ১২৪৫৮ বার পাঠকরা ব্লগটি পরিদর্শন করেছেন।
যারা বামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে আগ্রহী, তাঁদের কাছে অনুগ্রহ করে ব্লগটির লিংকটি শেয়ার করুন:bam-history.blogspot.com
এছাড়াও, ব্লগের Comment বিভাগে আপনাদের মূল্যবান মতামত, পরামর্শ ও প্রতিক্রিয়া জানালে আমরা অত্যন্ত উৎসাহিত হব।
আপনাদের সহযোগিতা ও ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।
ধন্যবাদান্তে,
বাম হিস্ট্রি ব্লগ
No comments:
Post a Comment